অবৈধপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, ৫ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া এলাকা থেকে শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে টেকনাফের নোয়াখালীপাড়া সমুদ্রসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সকালে নোয়াখালীপাড়া এলাকা থেকে কিছু রোহিঙ্গা নাগরিক সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে উপকূলবর্তী ওই এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে কুতুপালং শরণার্থী ক্যাম্পের শিশুসহ চারজন ও জামতলী ক্যাম্পের একজন।
তিনি বলেন, এর আগে মঙ্গলবার ওই এলাকা থেকে মালয়েশিয়াগামী আরও ১৭ জনকে আটক করা হয়েছিল। তাদের ক্যাম্পে পাঠানো হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে, ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, ৫ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৯:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০