অসতর্কতাবশত গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে গাছ থেকে পড়ে মো. নাছির (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পূর্ব গোমদন্ডী ০৫ নং ওয়ার্ডের শাহ্ মোহাম্মদ চৌধুরী পাড়ার শামসুল আলমের ছেলে। শুক্রবার
(২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে নাছির দুই পুত্র ও দুই কন্যার সন্তান রেখে যান।
পরিবারিক সূত্রে জানা যায় , সকাল সাড়ে নয়টায় নাহারের বাড়ীর স্বপন নামের এক ব্যক্তির গাছ কাটার কাজ নেয় নাছির, গাছ কাটার সময় অসতর্কতাবশত গাছ থেকে নিচে পড়ে যায় সে।
বিষয়টি নিশ্চিত করে পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু জানান, নাছির রিকশাচালক তার পাশাপাশি সে দিনমজুরের কাজ করত, সেই সুবাদে সকালে গাছ কাটতে গেলে গাছ থেকে পড়ে দূর্ঘটনাটি ঘটে।
তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।










