অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে পউষীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ ১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজার:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার শহরের ঝাউতলায় পউষী রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

তিনি বলেন, অভিযানের সময় পউষী রেষ্টুরেন্টের রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্ট এর ব্যাবহাররের প্রমাণ পাওয়া যায়। তাছাড়া করোনাকালীন জরুরী স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে পউষী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানান, ঝাউতলা এলাকার পউষী রেস্টুরেন্ট, রান্নাঘর রেস্টুরেন্ট, লাবনী পয়েন্ট এলাকার নওয়াব রেস্টুরেন্ট ও কল্লোল রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্টে জনস্বার্থে তদারকি করা হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর একদল সদস্য।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন কক্সবাজার ভয়েসকে জানান, জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে পউষীকে জরিমানা

আপডেট সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০