আইআইইউসি’র ৯ জন শিক্ষক-কর্মকর্তাকে বিনা কারণে অব্যাহতি, অসন্তোষ সাধারণ শিক্ষার্থীরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যাম্পাস ডেস্ক,
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) নয়জন শিক্ষক-কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিনা কারণে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অব্যাহতি পাওয়া শিক্ষক কর্মকর্তারা নিজ নিজ বিভাগে জনপ্রিয় ছিলেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন- ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কাউসার আহমেদ, অতিরিক্ত কোর্সের শিক্ষক নুরনবী এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক সাইমা হক।

এছাড়া ছয় কর্মকর্তার মধ্যে রয়েছেন- অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ড. মরতুজা আলী, সহকারী পরিচালক চৌধুরী গোলাম মাওলা, সহকারী লাইব্রেরিয়ান আনোয়ার হোসাইন নূরী, সহকারী পরিচালক (লাইব্রেরি) নুরুল কবির খান, ইঞ্জিনিয়ার সোয়াইব ও রেজাউল করিম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিবিএ ডিপার্টমেন্ট এর একজন শিক্ষক বলেন ‘ মূলত ট্রাস্টি বোর্ড পরিবর্তন হওয়ার কারণে এই অবস্থা। উনারা খুব জনপ্রিয় ও যোগ্য ব্যক্তি। ‘

এই ব্যাপারে রেজিস্ট্রার শফিউর রহমান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু কোন সাড়া পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইআইইউসি’র ৯ জন শিক্ষক-কর্মকর্তাকে বিনা কারণে অব্যাহতি, অসন্তোষ সাধারণ শিক্ষার্থীরা!

আপডেট সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২