আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব আল-হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহমিদ লিয়াম,
গত দশ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে দশক সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৫ ব্যাটসম্যান, ২ অলরাউন্ডার, ৩ পেসার ও ১ লেগ স্পিনার নিয়ে গড়া দলটিতে আছেন ৩ ভারতীয়, ২ জন করে অস্ট্রেলিয়ান ও দক্ষিণ আফ্রিকান এবং ১ জন করে বাংলাদেশী, ইংলিশ, কিউই ও লঙ্কান ক্রিকটার৷

রোহিত-ওয়ার্নার-কোহলিদের নিয়ে গড়া শক্তিশালী টপ অর্ডারে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার৷ তিন নম্বরে ব্যাট করবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

মিডল অর্ডারে এরপরের নামটা দক্ষিণ আফ্রিকান মিস্টার ৩৬০° এবি ডি ভিলিয়ার্সের৷ তারপর একমাত্র বাংলাদেশী হিসেবে এই দশক সেরা ওয়ানডে একাদশে আছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল-হাসান৷

শেষদিকে ঝড় গতিতে রান তোলার জন্য ৬ নম্বরে থাকছেন এম.এস ধোনি। দশক সেরা ওয়ানডে দলটিকে নেতৃত্বও দিবেন ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো আরেক বিদ্ধংসী অলরাউন্ডার বেন স্টোক্স ব্যাট করবেন ৭ নম্বরে।

ফাস্ট বোলার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বাহাতি মিচেল স্টার্ক, নিউজিল্যান্ড্যার ট্রেন্ট বোল্ট ও শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গাকে। তাছাড়া একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকান ইমরান তাহির৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব আল-হাসান

আপডেট সময় : ০৭:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০