আগামীকাল কক্সবাজার ডিসি অফিসে রোহিঙ্গা বিষয়ক ন্যাশনাল টাস্কফোর্সের সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ১১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি,
রোহিঙ্গা শরনার্থীদের (বলপ্রয়োগে বাস্তচ্যুত মিয়ানমার নাগরিক) সমস্যা নিরসনকল্পে গঠিত নীতিনির্ধারণী কমিটি ন্যাশনাল টাস্কফোর্সের (National Task Force -NTF) সভা আগামী কাল ৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে জটিলতা নিরসন, রোহিঙ্গা শরনার্থী আগমনের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীকে পূণর্বাসন, পরিবেশ, বন ও পাহাড় ধ্বংস, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা, শরনার্থী ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ রোহিঙ্গা সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়টি আরআরআরসি’র মাহবুবুল আলম তালুকদার নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এনটিএফ এর প্রেসিডেন্ট মোঃ শহীদুল হক কক্সবাজারে রয়েছেন। আজ মঙ্গলবার ৫ নভেম্বর সকালে ন্যাশনাল টাস্কফোর্সের উক্ত সভার জন্য এক প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বুধবারে অনুষ্ঠিতব্য এনটিএফ সভার এজেন্ডাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয় বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়। সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ন্যাশনাল টাস্কফোর্সের প্রধান মোঃ শহিদুল হক।

অন্যান্যদের মধ্যে আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, টাস্কফোর্সের অন্যান্য সদস্য, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীকাল কক্সবাজার ডিসি অফিসে রোহিঙ্গা বিষয়ক ন্যাশনাল টাস্কফোর্সের সভা

আপডেট সময় : ০৯:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯