আগামী ১১ই এপ্রিল বোয়ালখালী পৌরসভায় ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী প্রতিনিধি :
অনেক প্রতীক্ষার পর চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ এপ্রিল বোয়ালখালী পৌরসভায় ভোট। গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে ২৪ মার্চ।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে এই পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে। পৌরবাসী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও নানা অজুহাতে সেই ভোটদান থেকে বঞ্চিত হচ্ছিলেন হাজার হাজার ভোটার।

চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২১ মে। এ সময় বিএনপির প্রার্থী হাজী আবুল কালাম মেয়র নির্বাচিত হন। একই সালের ১৯ জুন প্রথম সভা অনুষ্ঠিত হয় এ পৌরসভায়। সে হিসাবে গত বছর ১৯ জুন এ পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

বোয়ালখালী থানা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ভোটার বিষয়ে কিছু আইনি জটিলতা ছিল। সেটি এখন কেটে গেছে। কিছু ভোটার নিয়ে অভিযোগ উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী ১১ই এপ্রিল বোয়ালখালী পৌরসভায় ভোট

আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১