আজ আন্তর্জাতিক “রোটারি দিবস”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ৩ বার পড়া হয়েছে

Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
রোটারি একটি আন্তর্জাতিক সংগঠন। বন্ধুত্বের মাধ্যমে নিজেদের পেশা উন্নয়ন ও পরিচিতি বৃদ্ধির লক্ষ্যের মধ্য দিয়ে মুলত এর সুত্রপাত হয়।

এটি প্রতিষ্ঠিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমেরিকার শিকাগো নগরীতে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন আইনজীবী যার নাম পল পার্সি হ্যারিস।

হ্যারিসের জন্ম ১৮৬৮ খ্রিস্টাব্দের ১৯শে এপ্রিল। ১৮৯১ খ্রিস্টাব্দে তিনি আইন ডিগ্রি লাভ করেন এবং জীবিকার তাড়নায় ১৮৯৬ খ্রিস্টাব্দে তিনি শিকাগো নগরীতে আইন পেশা শুরু করেন।

তিনি ছিলেন খুবই বন্ধুবৎসল। তাই তার বন্ধুর সংখ্যা দিনদিন বাড়তে থাকে। শিকাগো শহরে বছর তিনেক এর মধ্যেই তিনি নামকরা আইনজীবি হয়ে যায়।

১৯০০ খ্রিস্টাব্দের কোন একদিনে শহরতলীর তার একবন্ধু তাকে নিমন্ত্রণ করেন নিজ বাড়িতে। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে একটি ঘটনা পলকে মুগ্ধ করে।তাকে অনেক মানুষে চিনতো। তাই তিনি ভাবতে থাকেন বিভিন্ন পেশা থেকে একজন করে লোক নিয়ে যদি একটি সংগঠন করা যায় তাহলে কেমন হয়?
এবং সেই ভাবনা থেকেই ১৯০৫ খ্রিস্টাব্দে তিনি এবং তার চার বন্ধু আহ্বান করেন এক সভার সিদ্ধান্ত হয় , ক্লাব গঠনের।

ক্লাবের নাম রাখা হয় Rotary (রোটারি) ক্লাব।১৯০৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্লাব গড়ে ওঠে সানফ্রান্সিককোতে। ১৯০৯ খ্রিস্টাব্দে জন্ম নেয় আরও ৩টি ক্লাব। এগুলো যথাক্রমে অকল্যান্ড, ওয়শিংটন ও লস এন্জেলস। ১৯১০ খ্রিস্টাব্দের ১৫-১৭ আগস্ট সেই. সময়ের ১৬টি ক্লাবকে নিয়ে শিকাগো নগরীতে অনুষ্ঠিত হয় একটি কনভেনশস যা ছিলো সেই নগরীর প্রথম কনভেনশন। সেখানে সিদ্ধান্ত হয় সবগুলো ক্লাবের সমন্বয়ে গঠিত হবে “ন্যাশনাল এসোসিয়েশন অভ্ রোটারি ক্লাব”। তার প্রেসিডেন্ট করা হয় পল পার্সি হ্যারিসকে। কিন্তু পল রোটারি ক্লাব অভ শিকাগোর প্রথম প্রেসিডেন্ট ছিলেন না। তিনি ছিলেন তৃতীয় প্রেসিডেন্ট।

এশিয়া মহাদেশে প্রথম রোটারি ক্লাব গঠিত হয় ১৯১৯ খ্রিস্টাব্দে ম্যানিলাতে।১৩ই এপ্রিল ১৯১২ খ্রিস্টাব্দে কানাডার উইনিপেগ রোটারি ক্লাব ৩৫তম ক্লাব হিসেবে স্থান পায়।একই সাথে রোটারি লাভ করে আন্তর্জাতিকতা। তাই সংগঠনের নাম করা হয়
“ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অভ রোটারি ক্লাব”। পরবর্তী এর নাম হয় “রোটারি ইন্টারন্যাশনাল”। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে রোটারি ক্লাবের সদর দফতর অবস্থিত।

রোটারির একটি সংজ্ঞা রয়েছে। এটি ১৯৭৬ খ্রিস্টাব্দে রোটারি আন্তর্জাতিকের বোর্ড অভ্ ডাইরেক্টর কর্তৃক গৃহীত। যার বাংলা অর্থ হচ্ছে: রোটারি বিশ্বের ব্যবসা ও পেশায় নিয়োজিত ব্যক্তিদের একটি সংগঠন যা মানবতামূলক পরিসেবা প্রদান করে, সকল প্রকার বৃত্তির ক্ষেত্রে উচ্চ নৈতিক মানসম্পন্ন হতে উৎসাহ দেয় এবং পৃথিবীতে সমঝোতা ও শান্তি স্থাপনে সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ আন্তর্জাতিক “রোটারি দিবস”

আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১