আজ বিশ্ব স্কাউট দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার তিশা,
আজ ২২ ফেব্রুয়ারি। স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। মূলত তার মাধ্যেমে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত হয়।সূত্রপাতের পর থেকেই ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে প্রতিবছর বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয় আজকের এই দিনটি।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩৮ মিলিয়ন স্কাউট আজ এই দিবসটি পালন করছে তাদের স্কাউট কর্মসূচীর মাধ্যমে । বর্তমানে পৃথিবীর ২১৭টি দেশে তিন কোটি ৮০ লাখ স্কাউট ও গাইড বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করছেন।

বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে স্কাউটিংয়ের যাত্রা শুরু ব্রিটিশ আমলে। ১৯৪৭ সালের পর ইস্ট পাকিস্তান বয়স্কাউট অ্যাসোসিয়েশনের প্রথম যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে নাম পরিবর্তন করে “বাংলাদেশ বয়স্কাউট অ্যাসোসিয়েশন” নামে রাখা হয়।আবারো ১৯৭৮ সালে নাম পরিবর্তন করে রাখা হয় “বাংলাদেশ স্কাউটস”।এরপর ১৯৯৪ সাল থেকে মেয়েরা এর সদস্য হওয়ার অধিকার লাভ করেন।

২০১১ সালের হিসাব অনুযায়ী, দেশে ১০লাখ ১৫ হাজার ১১৬ স্কাউট রয়েছেন। কমিউনিটি সেবা, কৃষি, স্বাস্থ্য, শিশুকল্যাণ, নির্মাণ ও সস্তায় বাড়িঘর তৈরিসহ আরো অনেক জনকল্যাণ কাজে স্কাউটরা বিভিন্নভাবে সহায়তা করে থাকেন।
তাছাড়া বন্যা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে, অসহায় মানুষের আশ্রয় বা পুনর্বাসনে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ বিশ্ব স্কাউট দিবস

আপডেট সময় : ০২:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১