আজ রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়াম উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া:
দৃষ্টিনন্দন ও আধুনিক ডিজাইনে রাঙ্গুনিয়ায় নবনির্মিত এ্যডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়াম আজ শনিবার (২৮ নভেম্বর) উদ্বোধন করা হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটির উদ্বোধন করবেন।

আজ বিকেল তিনটায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, মানবাধিকার সংগঠক ও সুখবিলাস ফিশারিজ ও প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ প্রমূখ।

রাঙ্গুনিয়া পৌরসভা সুত্র জানায়, নান্দনিক স্থাপত্যশৈলীতে নবনির্মিত ৫০০ আসনের এই অডিটোরিয়ামে রয়েছে সাউন্ড সিস্টেম, শীততাপ নিয়ন্ত্রণ, ৩০ আসনের কনফারেন্স হল, ভিআইপি ও ভিভিআইপি গেস্ট রুম, আধুনিক জেনারেটর ও গাড়ি পার্কিং ব্যবস্থা। যা উত্তর চট্টগ্রামে প্রথম কোন আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত অডিটোরিয়াম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়াম উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০