Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আজ ২১শে আগস্ট, ভয়াল মৃত্যুর থাবা।

আজ ২১শে আগস্ট, ভয়াল মৃত্যুর থাবা।

আজ ২১শে আগস্ট, ভয়াল মৃত্যুর থাবা।

২১শে আগস্ট ভয়াল মৃত্যুর থাবা, অভিন্ন ষড়যন্ত্র

মোহাম্মদ আব্দুল্লাহঃ

২১ আগস্ট ২০০৪ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বর্বরোচিত অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় তৎকালীন সরকারের শীর্ষস্থানীয় নেতা, হাওয়া ভবনের কর্ণধার তারেক জিয়ার মূল পরিকল্পনায় ঘাতকচক্র ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একের পর এক গ্রেনেড হামলা চালায়। ভয়াল মৃত্যুর সেই থাবা থেকে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২২ জন নেতাকর্মী নিহত হন এবং জননেত্রী শেখ হাসিনা সহ ২ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী গুরুত্বর আহত হন। আমরা সেই সব বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

২১ আগস্ট দেশরত্ন শেখ হাসিনার জনসভা উপর গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াসহ সকল আসামীর ফাঁসি রায় দ্রুত কার্যকর করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here