আদা রসুন নিলামে উঠছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
জাহাজ থেকে আদা, রসুন, পেঁয়াজের কনটেইনার নামার পর ৩০ দিনের বেশি হয়েছে এমন পণ্য নিলামে তোলার জন্য কাস্টম হাউসকে চিঠি দিয়েছে বন্দরকর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।তিনি বলেন, আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানিকারক বন্দর থেকে পণ্য চালান খালাস না নিলে কাস্টম হাউস ওই চালান নিলামে তোলে।

শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে পচনশীল পেঁয়াজ, রসুন, আদা, ফল আমদানি হয়। বন্দরে এ ধরনের কনটেইনার নামার পর থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়। মাসের পর মাস যদি ডেলিভারি না হয় তাহলে বন্দরের বিদ্যুৎ অপচয় হয়, পণ্যও পচে যায়, শিপিং এজেন্টের কনটেইনারও আটকে থাকে।

এদিকে নানা ভাবে তাগিদ দেওয়ার পরও কিছু আমদানিকারক রমজানে চাহিদা থাকা সত্ত্বেও পেঁয়াজ, রসুন, আদার কনটেইনার ডেলিভারি নেননি৷ সেগুলো নিলামে তুলতে আরএল (রিমুভ লেটার) দেওয়া হয়েছে কাস্টম হাউসকে।বন্দর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ কনটেইনার আদা, ২ কনটেইনার রসুন, ৯ কনটেইনার পেঁয়াজ নিলামে তুলতে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।মঙ্গলবার সকাল আটটায় বন্দরে ৪৯ হাজার ১৮ টিইইউ’স ধারণক্ষমতার বিপরীতে কনটেইনার রয়েছে ৪৭ হাজার ৪০৩টি। এর মধ্যে নিলামযোগ্য কনটেইনার রয়েছে ৭ হাজার ১৮২টি। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব কনটেইনার জমেছে।

কাস্টম হাউসের উপ কমিশনার (নিলাম) মো. ফরিদ আল মামুন বলেন, আদা, রসুন, পেঁয়াজ পচনশীল পণ্য। তাই প্রক্রিয়া সম্পন্ন করে সপ্তাহখানেকের মধ্যে নিলাম করতে পারবো আশা করি।বন্দরের জেটিতে ৯টি কনটেইনার জাহাজে হ্যান্ডলিং হচ্ছে।বহির্নোঙরে অপেক্ষমাণ আছে ২৯টি কনটেইনার জাহাজ। সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেলিভারি হয়েছে ২ হাজার ৭৫৩টি কনটেইনার।বন্দর কর্তৃপক্ষ কনটেইনার ও জাহাজ জট কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদা রসুন নিলামে উঠছে

আপডেট সময় : ০৭:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০