Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় আবারো তরমুজ চাষে বাম্পার ফলন

আনোয়ারায় আবারো তরমুজ চাষে বাম্পার ফলন

আনোয়ারায় আবারো তরমুজ চাষে বাম্পার ফলন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা-কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলের নৌবাহিনীর প্রস্তাবিত কোয়ার্টার সার্ভিস এরিয়ার পারকি এলাকায় প্রায় চার একর বালির চরে তরমুজ চাষের বাম্পার ফলন হয়েছে।

কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়াতে চার ব্যবসায়ী,আয়ুব আলী, এসকেল খাঁন,নুর মোহাম্মদ মেম্বার, আবদুল কাইয়ুম মিলে শখের বসে এই তরমুজ চাষ করেন।

এতে চার একর জায়গাতে প্রায় পাঁচ লক্ষ টাকা বিনিয়োগে তরমুজ, লাউ,কলা ইত্যাদি রোপণ করেছেন তারা।

এ ব্যাপারে আয়ুব আলীর কাছে জানতে চাইলে তিনি জানান,আমার এই প্রথম চারজন মিলে ৪ একর জায়গাতে তরমুজ চাষ করি,এতে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে,তরমুজ ফল এখনো ছোট,আশা করি আমরা অধিক লাভ করতে পারব।

আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান জানান,এক সময় চট্টগ্রামে তরমুজের জন্য সুপরিচিত ছিলো পতেঙ্গা এলাকা।
এখন আনোয়ারায় তরমুজ তার চেয়েও ভাল ফলন ও স্বাদ হচ্ছে।গত বছর আনোয়ারাতে প্রায় ছাব্বিশ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও এই বছরে প্রায় ৪৭ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে।যেখানে প্রতি দুই শতক জায়গাতে অন্তত আট থেকে দশ হাজার টাকা চাষীদের লাভ হতে পারে।উপকূলীয় আনোয়ারায়, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায়, তরমুজ হল উপযোগী ফসল।

তিনি আরো জানান, আমরা আনোয়ারা কৃষি অফিস থেকে তরমুজ চাষীদের জন্য দুইটা উদ্যোগ নিয়েছি,
আমরা বিষমুক্ত নিরাপদ তরমুজ উৎপাদনে ও
গ্রীষ্মকালে অধিক লাভজনক তরমুজ চাষে উদ্বুদ্ধ করছি এবং ডেমো করে প্রদর্শন করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here