Home অন্যান্য আনোয়ারায় ইউএনও,র নেতৃত্বে অভিযান

আনোয়ারায় ইউএনও,র নেতৃত্বে অভিযান

আনোয়ারায় ইউএনও,র নেতৃত্বে অভিযান

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ বুধবার (১৫) জানুয়ারি বিকালে উপজেলার মালঘর বাজারে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভেজাল ও মেয়াদ বিহীন পণ্য রাখা এবং বিক্রি করার অপরাধে আনোয়ার ষ্টোরকে ৫০ হাজার ও অপর তিন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা সহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, মালঘর বাজার আনোয়ার ষ্টোরকে এর আগেও একবার জরিমানা করা হয়েছিল।

এবারও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যাওয়ায় জরিমানা করা হয়েছে,কারো নিকট ভেজালের কোন খবর থাকলে ততক্ষণাত আমাদেরকে সরাসরি জানাবেন অথবা আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে অবহিত করবেন।

তিনি এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here