আনোয়ারায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ট্রিবিউন:
আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ (২৪) সেপ্টেম্বর শুক্রবার ভোরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কক্ষে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে।

পরে আশপাশের লোকজন এসে ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো কার্যালয় বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এতে পরিষদের একটি ফটোস্ট্যাট মেশিন, দুটি প্রিন্টার, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি সোলার প্যানেল, ইন্টারনেট সার্ভার কক্ষের মিটার প্যানেল বোর্ড, জাতীয় সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, বিগত বছরের বিভিন্ন রেজিস্টার ও প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ, ছয়টি জন্ম-মৃত্যু নিবন্ধন বালাম বই, ইউপি সচিব ও উদ্যোক্তার চেয়ার, টেবিল, ফাইল কেবিনেট, লাইট, নগদ অর্থ ও ফ্যানসহ নানা জরুরি যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে সকাল ১১টার দিকে পরিদর্শনে আসেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৎক্ষণাৎ পরিদর্শনে তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

এ ব্যাপারে ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী বলেন,ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন!

আপডেট সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১