আনোয়ারায় খাঁজা মাইক সার্ভিসে অগ্নিকান্ডে পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর: আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার জয়কালী বাজারের খাজা মাইক সার্ভিস নামে একটি সাউন্ড সিস্টেমের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় উপজেলার জয়কালী বাজার সর্দারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় ভোর ৫টার দিকে মানুষের চিৎকারে আমরা ছুঁটে গিয়ে দেখি দোকানে আগুন জ্বলতেছে, স্থানীয়দের সহযোগিতায় আগুণ নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়,ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ফারুক বলেন, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।

ভোর রাতে শুনতে পাই দোকানে আগুন লাগছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ৮০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমার বেঁচে থাকার মত আর কিছুও রইলো না। কেউ আমার সাথে শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে বলেও তিনি বলেন।

কিন্তু বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ দুলাল কুমার মিত্র।

তিনি বলেন, সড়ক সংস্কারের কাজ চলার কারণে ঘটনাস্থলে যেতে আমাদের একটু দেরি হয়েছে। পৌছানোর মুহুতে স্থানীয়রা আমাদের উপর রেগে যান। আগুনে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং ২০ লক্ষ টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় খাঁজা মাইক সার্ভিসে অগ্নিকান্ডে পুড়ে ছাই

আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০