মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
কৃষক বাঁচলে বাঁচবে দেশ”” শেখ হাসিনার বাংলাদেশ”” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমাজান মাসে রোজা রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নির্দেশে কৃষকের ধান কেটে দিলেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ছাত্রলীগ ও শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।
২৯ এপ্রিল বুধবার সকাল থেকে বিনা পরিশ্রমে বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের এক কৃষকের প্রায় ৪০ শতক পাকা ধান ও গুন্দ্বীপ ছাদেক আলী তালুকদারের বাড়ির এক কৃষকের ২০ শতক। জমির ধান কেটে ঘরে পৌছে দেন।
তারা হলেন মোঃ অাবছার হামিদ,জাহিদুল ইসলাম জনি সাজ্জাদ অামজাদি,মোঃ হামিদ,মোঃ গিয়াস উদ্দিন,মোঃ সুমন, মোঃমিজান প্রমুখ।
এই সময় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের।