আনোয়ারায় বাস-মোটরসাইকেল ভয়াবহ সংঘর্ষে ১ জন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজডে বাস-মোটরসাইকেল ভয়াবহ সংঘর্ষে পারভেজ শাহ নামে এক যুবক নিহত হয়েছে। (২৭ জুলাই) সোমবার সকালে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোরিয়ান ইপিজেড এলাকায় একটি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ওই মোটরসাইকেলে মোট দুইজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল চালক গুয়াপঞ্চক এলাকার শাহ বাড়ীর আনোয়ারার হোসেনের ছেলে পারভেজ শাহ। মোটরসাইকেল অপর যাত্রী সহোদর ভাই রায়হান শাহ গুরুতর আহত হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় মেডিকেলে দু’জনকে আনার পর কর্তৃব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।










