আনোয়ারায় বিক্ষোভ মিছিল: ফ্রান্সে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
সোমবার ( ২ নভেস্বর) দুপুরে, ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী আনোয়ারায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তানজীমে আহলে সুন্নাত ওয়াত জামায়াত আনোয়ারা শাখার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যোহরের নামাজের পর থেকে বিভিন্ন জায়গা হতে মিছিল সহকারে কালাবিবির দিঘির মোড়ে জড়ো হয়ে বিকেল ৩ টায় কালাবিবির দিঘি মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চাতরী চৌমুহনী ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। বিকেল ৪টায় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।

হেফাজত নেতা মাওলানা হাবিবুল্লাহ কাসেমীর সঞ্চলনায় তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা শাখার সভাপতি মাওলানা কাজী আখতার হোসনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যব, হাফেজ এজাজুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা রেজাউল করিম ও মুফ্তি নুরুল আলমসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবীর (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। ফ্রান্সের সকল পণ্য বর্জন ও বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় বিক্ষোভ মিছিল: ফ্রান্সে মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ

আপডেট সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০