আনোয়ারায় শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ারা প্রতিনিধি:

শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্বার করা হয়েছে। আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারটার সময় ডুবুরিরা তার লাশের সন্ধান পান।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় গোসল করতে নামলে নিখোঁজ হন তিনি। উদ্বার হওয়া সেনাসদস্যের নাম আসিফুল (২০)। তাঁর বাড়ি জোরারগঞ্জে।

সে চট্টগ্রামের হালিশহর এলাকায় থাকতেন। বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছেন নিহত আরিফুল।

নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা রাতভর উদ্বার কাজ চালিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী গীতা রাণী বলেন, বিকাল সাড়ে চারটার দিকে দুইজন সেনা সদস্য নদীর পাড়ে আসেন। একজন প্রশিক্ষণের পোশাকসহ গোসল করতে নামেন। সে সাঁতার কেটে একটু দূরে চলে যায়। পরে সেখান থেকে সাঁতরে অর্ধেক এসে আর আসতে পারেন নি। পরে তিনি যখন তলিয়ে যেতে থাকে তখন চিৎকার করতে থাকে। এসময় উপরে থাকা সেনাসদস্যও পানিতে ঝাঁপ দেন। কিন্তুু ডুবন্ত সেনাসদস্যকে টেনে তুলতে পারেন নি।

ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্রধান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্বার কার্যক্রম তদারকি করেন।

ঘটনাস্থলে উপস্থিত আনোয়ারা সার্কেল এএসপি হুমায়ুন কবির জানান, সেনাবাহিনীর একজন বিএমএ ক্যাডেট নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। সারারাত খোঁজাখুঁজির পর দুপুর সাড়ে এগারটায় তার লাশ খুঁজে পান ডুবুরিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্বার

আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১