Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারা উপজেলায় ২৬মে পর্যন্ত ১০১টি করোনার নমুনা পরীক্ষায় আক্রান্ত ৯ জন

আনোয়ারা উপজেলায় ২৬মে পর্যন্ত ১০১টি করোনার নমুনা পরীক্ষায় আক্রান্ত ৯ জন

আনোয়ারা উপজেলায় ২৬মে পর্যন্ত ১০১টি করোনার নমুনা পরীক্ষায় আক্রান্ত ৯ জন
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলায় গতকাল ২৫ মে পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৯ জন ও একজনের মৃত্যু হয়েছে।

আনোয়ারা উপজেলা কমপ্লেক্স স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে ৫ জন এবং চট্টগ্রাম মেডিকেল থেকে ৪ জনের নমুনা পরীক্ষা করে সনাক্ত করা হয়।

যারা আক্রান্ত হয়েছেন তাদের এলাকার নাম সমূহ : ওষখাইন – ১ জন, বরুমচড়া ( জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ) – ১ জন , বারখাইন ইউনিয়নের হাজীগাঁও – ৩ জন, আনোয়ারা সদর ইউনিয়নের জয়কালী বাজারের ও বোয়ালগাঁও গ্রামের মোট ২জন, হাইলধর ইউনিয়নের পীরখাইন ১ জন, মোঃ ফারুক আনোয়ারা(গ্রামের ঠিকান এখনো পাওয়া যাইনি)।

আনোয়ারাতে এই পর্যন্ত নমুনা ১০১ জনের করোনা পরীক্ষা হয়েছে। বর্তমানে সুস্থ – ২ জন এবং মৃত্যু ১জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here