আনোয়ারা থানা পুলিশের অভিযানে চোলাই মদ ও ২টি গাড়ীসহ একজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:

আনোয়ারা উপজেলার খাসকামা গ্রামে অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ ও দুইটি সিএনজি অটোরিক্সা সহ ০১ জন কে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

আটককৃত আসামী হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর গ্রামের রফিক উল্লাহ ছেলে ইব্রাহিম খলিল (২৬) ড্রাইভার।

২৪ জুন (বুধবার) রাতে আনোয়ারা থানা পুলিশের এসআই আবুল ফারেজ জুয়েল,এএসাই রেজাউল করিম মামুন সহ সঙ্গীয় ফোর্স ১০নং হাইলধর ইউনিয়নের খাসকামা গ্রামের রমজান আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর পুলিশ অভিযান চালিয়ে এ চোলাই মদ ও অটোরিক্সা সহ ০১ জন কে গ্রেপ্তার করেছেন। ওই সময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসকাম গ্রামের কামাল উদ্দিনের ছেলে মঞ্জুর আলম (২৫) আসামী পালিয়ে যায়।

এ প্রসঙ্গে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাসকামা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য পাচারের সময় হাতেনাতে আসামীকে আটক করা হয়। এ সময় আসামীর কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার ও দুটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারা থানা পুলিশের অভিযানে চোলাই মদ ও ২টি গাড়ীসহ একজন আটক

আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০