আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯ ১৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষির্কীতে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুলের। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে উল্লেখ করে অভিযোগ করেন, তারা বিরোধীমত ও দলকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র করছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিপ্রাঙ্গনে সমবেত হন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

সকাল সোয়া ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা সমাধিবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ তোলেন মির্জা ফখরুল।
বেগম জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শিগগিরই জোরদার আন্দোলন শুরুরও ঘোষণা দেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ফখরুল

আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯