আপন জেঠীর হাতে খুন ৪বছরের বাচ্চা দিহান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১২২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম ফটিকছড়ির পাইন্দং-এ ৪ বছরের বাচ্চা দিহানকে নির্মমভাবে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে আপন জেঠী সবজি কাটার ছুরি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক জেঠী রেশমা আক্তার(২৫)। সন্দেহজনক ভাবে তাকে আটক করা হলে রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, জেঠী নিজেই ছুরি দিয়ে দিহানের শরীরে ১৬ টি আঘাত করেন তখন নিহত দিহানের নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় শরীরের সব রক্ত তিনি নিজ হাতে পানি দিয়ে পরিষ্কার করে বাচ্চাটিকে কলাপাতা মুড়িয়ে ঘরের পাশের পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে রাখেন।

ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ(ওসি) বাবুল আক্তার বলেন, মাসুম বাচ্চাকে এভাবে হত্যার ঘটনা আসলেই অমানবিক। ঘটনায় নিহত শিশুর মা জনি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে এ ঘটনায় জড়িত আপন চাচি রেশমা আক্তারকে (২৫) গ্রেফতার করা হয় পরে তার স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহ্নত ছুরি টি উদ্ধার করা হয়। সবজি কাটার ছুরি দিয়ে খুন করা হয় দিহানকে।

উল্লেখ্য, রবিবার (২৬ এপ্রিল) সকালে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় দিহান, দুপুর ১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং কালু বাপের ঘর থেকে নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় দিহানের ঘরের পাশের পরিত্যক্ত একটি ঘরে তার লাশ দেখতে পায় তার পরিবার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। নিহত দিহান পাইন্দং কালু বাপের বাড়ীর প্রবাসী দিদারুল আলমের একমাত্র শিশু সন্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপন জেঠীর হাতে খুন ৪বছরের বাচ্চা দিহান

আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০