আবার ১৪ লাখ টাকার সিগারেট জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ ৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই টিম ও বিমানবন্দর কাস্টমস যৌথ অভিযান চালিয়ে ১৪ লাখ টাকার সিগারেট জব্দ করেছেন।আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের ৩ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে এনএসআই সূত্র জানান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে মো. ইকবাল কবিরের কাছে ১৪৫ কার্টন, সাইফুল ইসলামের কাছে ২৮০ কার্টন, মো. সুমনের কাছে ২৮০ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।জব্দ করা সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবার ১৪ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০