আবাসিকে ঝুঁকিপূর্ণ গ্যাস রিফিল, চড়া দামে পণ্য বিক্রি অভিযানে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি,
দিন দিন করোনা সংক্রমণ বাড়লেও বাড়ছে না নগরবাসীর সচেতনতা। করোনা ও ঈদকে কেন্দ্র করে একশ্রেণির ব্যবসায়ীরা নেমেছে সাধারণ লোকজনের পকেট কাটার ধান্দায়। এসব অপরাধ ঠেকাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করাসহ নানা অপরাধে ১৯ মামলায় ২৮ হাজার ৪০০ জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার চৌধুরী নগর এলাকায় ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার রিফিল ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে অভিযানে গিয়ে দেখা যায়, চৌধুরী নগর মসজিদের সামনে আবাসিক এলাকার একটি সেমিপাকান ঘরে এসএইচ বিজনেস সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন। তারা বড় গ্যাস সিলিন্ডার কিনে এনে সেখান থেকে ছোট সিলিন্ডারে ঝুঁকিপূর্ণভাবে রিফিল করে ব্যবসা করছেন। অভিযানে প্রায় ২০০ টি গ্যাস সিলিন্ডার জব্দসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরীর কোতোয়ালী, ডবলমুরিং, সদরঘাট, বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

অভিযানে টেরিবাজার ও হাইলেভেল রোড এলাকায় দোকানে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে পটিয়া স্টোরকে ২ হাজার, হারুন স্টোরকে ২ হাজার, মেসার্স বিধু স্টোরকে ১ হাজার, ব্রাদার্স স্টোরকে ১ হাজার, পপুলার স্টোরকে ১ হাজার, মেসার্স লালখান বাজার স্টোরকে ১ হাজার, ফাহিম স্টোরকে ৫০০ ও একজন মোটরসাইকেল অরোহীকে ২০০ টাকা জরিমানাসহ মোট ৮টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা জরিমান করা হয়।এদিকে নগরীর পাঁচলাইশ, খুলশি, বায়েজিদ, চান্দগাঁও ও চকবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্ব অভিযান পরিচালিত হয়।

বহদ্দারহাট বাজারে ৪টি মামলায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া বন্দর, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্ব পরিচালিত অভিযানে দ্বিগুণ দামে খেজুর বিক্রির দায়ে ২ হাজার টাকা, এক মোটরসাইকেলে তিনজন আরোহনের দায়ে ৩০০ টাকাসহ মোট ৩টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবাসিকে ঝুঁকিপূর্ণ গ্যাস রিফিল, চড়া দামে পণ্য বিক্রি অভিযানে জরিমানা

আপডেট সময় : ০৫:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০