‘আমিও কাঁদতে আসিনি’- সাজিব চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিও কাঁদতে আসিনি
সাজিব চৌধুরী

বাংলাদেশ আমার পূর্বপুরুষের ভিটেমাটি;
আমি ভেসে আসিনি।
এখানে যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ;
ভাষার মুক্তি, ধর্মের মুক্তি,
মা ও মাটির মুক্তি, মানবতার মুক্তি।
আমরা পেয়েছি মুক্ত স্বদেশ;
এখানে যারা বিভক্তি চায়, তারা এদেশের নয়;
তারা ভিনদেশি জারজ।
এদেশ মুজিবের দেশ,
এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব মানুষের।
এদেশ এসেছে ছ’দফা থেকে,
ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে,
এদেশ এসেছে সাতই মার্চের গণজাগরণ থেকে।

এদেশ এসেছে অসাম্প্রদায়িক চেতনায়,
ধর্মবর্ণের ভেদহীন রক্তের স্রোতধারায়
হাতে নিয়ে লাল-সবুজের পতাকা।
আমি জনতার আদালতে দাঁড়িয়ে কাঁদতে আসিনি;
আমি ভাষার দাবিতেও আসিনি।
আমি অধিকারের কথা বলতে এসেছি,
আমি নিরপেক্ষ প্রজাতন্ত্রের কথা বলতে এসেছি।

এটা আমার অধিকার।
যারা আমার অধিকার কেড়ে নিয়েছে,
আমি তাদের বিচারের দাবি নিয়ে এসেছি।
আমি অধিকার চাই,
আমি আমার লুণ্ঠিত অধিকার ফিরে পেতে চাই।
অধিকার, অধিকার, অধিকার,
ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের অধিকার।

রচনা: ০৬/১১/২০২০ ইং, চট্টগ্রাম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আমিও কাঁদতে আসিনি’- সাজিব চৌধুরী

আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

আমিও কাঁদতে আসিনি
সাজিব চৌধুরী

বাংলাদেশ আমার পূর্বপুরুষের ভিটেমাটি;
আমি ভেসে আসিনি।
এখানে যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ;
ভাষার মুক্তি, ধর্মের মুক্তি,
মা ও মাটির মুক্তি, মানবতার মুক্তি।
আমরা পেয়েছি মুক্ত স্বদেশ;
এখানে যারা বিভক্তি চায়, তারা এদেশের নয়;
তারা ভিনদেশি জারজ।
এদেশ মুজিবের দেশ,
এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব মানুষের।
এদেশ এসেছে ছ’দফা থেকে,
ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে,
এদেশ এসেছে সাতই মার্চের গণজাগরণ থেকে।

এদেশ এসেছে অসাম্প্রদায়িক চেতনায়,
ধর্মবর্ণের ভেদহীন রক্তের স্রোতধারায়
হাতে নিয়ে লাল-সবুজের পতাকা।
আমি জনতার আদালতে দাঁড়িয়ে কাঁদতে আসিনি;
আমি ভাষার দাবিতেও আসিনি।
আমি অধিকারের কথা বলতে এসেছি,
আমি নিরপেক্ষ প্রজাতন্ত্রের কথা বলতে এসেছি।

এটা আমার অধিকার।
যারা আমার অধিকার কেড়ে নিয়েছে,
আমি তাদের বিচারের দাবি নিয়ে এসেছি।
আমি অধিকার চাই,
আমি আমার লুণ্ঠিত অধিকার ফিরে পেতে চাই।
অধিকার, অধিকার, অধিকার,
ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের অধিকার।

রচনা: ০৬/১১/২০২০ ইং, চট্টগ্রাম