আরএনবি সদস্যের উপর হামলাকারী একজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হায়দার শিবলু,
চট্টগ্রাম পাহাড়তলী স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাখাওয়াত হোসেন শান্ত নামে একজনকে আটক করেছে রেলওয়ে জিআরপি থানা পুলিশ।

বৃহস্পতিবার পাহাড়তলী রেলওয়ে স্টেশনে একদল যুবককে আড্ডা দিতে নিষেধ করায় কয়েকজন যুবক মিলে হামলা চালায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী হাফিজুর রহমানের উপর।
এ ঘটনায় মামলা দায়েরের পর ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়।

আটকের পর ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে পুলিশের হাতে গ্রেফতার হওয়া যুবক।

নিরাপত্তা বাহিনীর সদস্যের উপর হামলার ঘটনায় আরও জড়িত রয়েছেন মো. শাহিন, আনোয়ার হোসেন, বিশাল ও সোহাগসহ আরও কয়েকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই আমানউল্লাহ স্বীকার করে বলেন, আরএনবি সদস্যের উপর হামলাকারী দোষী একজনকে জিআরপি ও আরএনবি সদস্যের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় জড়িত বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরএনবি সদস্যের উপর হামলাকারী একজন আটক

আপডেট সময় : ০৩:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০