আ.লীগ নেতা হত্যার প্রতিবাদে রোয়াংছ‌ড়ি‌তে হরতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ ১৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ.লীগ নেতা হত্যার প্রতিবাদে রোয়াংছ‌ড়ি‌তে হরতাল

তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানের রোয়াংছড়ি উপ‌জেলায় আধাবেলা হরতাল চলছে।
হরতালের সমর্থনে আওয়ামী লীগের নেতারা মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থে‌কে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়ে‌ন্টে অবস্থান নিয়েছেন। তবে হরতাল চলাকালে উপজেলার কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলায় দূরপাল্লাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়ে‌ছে। সকাল থে‌কে সব ধর‌নের দোকানপাট বন্ধ র‌য়ে‌ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপ‌জেলার গুরুত্বপূর্ণ প‌য়েন্টগুলো‌তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে‌ছে।
এ বিষ‌য়ে বান্দরবান আওয়ামী লী‌গের সি‌নিয়র সহসভাপ‌তি একেএম জাহাঙ্গীর ব‌লেন, মং মং থোয়াই মারমা‌কে হত্যার প্রতিবা‌দে এবং দোষী‌দের খুঁজে বের ক‌রে শা‌স্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চল‌তে থাক‌বে।
এর আগে সোমবার সন্ধ্যায় বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।
প্রসঙ্গত, রোয়াংছড়িতে সোমবার (২২ জুলাই) জেলা ও উপজেলা আওয়ামী লীগের স‌ম্মেলনকে সামনে রে‌খে প্রস্তু‌তি সভা শেষ ক‌রে দুপুরে মোটরসাইকে‌লে করে বাড়ি ফেরার পথে শামুকঝিড়ি এলাকায় তারাছা মংমং থোয়াই মারমা‌কে গুলি করে হত্যা ক‌রে দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগ নেতা হত্যার প্রতিবাদে রোয়াংছ‌ড়ি‌তে হরতাল

আপডেট সময় : ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯