ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুমের ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় : ০৯:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ২১৭ বার পড়া হয়েছে
নাঈম আহমেদ কপিল,
করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণে এক ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহণ করেছেন সীতাকুণ্ড ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম। চাল, ডাল, তেল আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি তিনি আজ ডিম বিতরণ করেছেন।
আজ রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ অর্থায়নে এক হাজার পাঁশ শত ডিম বিতরন করেছেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম।
এসময় উপস্থিত ছিলেন ৯নং ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন,উত্তর জেলা যুবলীগের অর্থ সম্পাদক খোরশেদ আলম, সমাজ সেবক জাহাঙ্গীর মুন্সী প্রমুখ।
তিনি জানান: করোনা পরিস্থিতিতে গরীব পরিবারগুলোর পুষ্টি নিশ্চিতের পাশাপাশি সীতাকুণ্ডে ডিমের মূল্যে যে ধস নেমেছে ডিম বিতরণের ফলে সামান্য হলেও পোল্টি শিল্পে উপকার হবে।
এসময় তিনি বিত্তবানদের ডিম, দুধ, মুরগী বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান।










