ইসলামী ব্যাংক পটিয়া শাখা অবরুদ্ধ পুলিশের লাঠিচার্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সায়েম মাহমুদ, পটিয়া :
ইসলামী ব্যাংক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করা চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যাংক কর্মকর্তাকে ব্রাঞ্চে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে পটিয়ার ব্যাংক কর্মকর্তা ও সাধারণ জনগনের বিক্ষোভ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল এগারোটা থেকে পটিয়ার সাধারণ জনগন ইসলামী ব্যাংক পটিয়া শাখার সামনে জড়ো হতে থাকে।

ব্যাংকিং কার্যক্রম চালু হলে দেশের বিভিন্ন শাখার সার্বিক পরিস্থিতির খবর নিয়ে সকলে ক্ষুব্ধ হয়ে উঠে।
পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসলে আন্দোলনকারীদের সাথে ধস্তা-ধস্তি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের উপর দফায় দফায় লাঠিচার্জ করে।

পরবর্তীতে বিকেল তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমান ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং তিনি সুষ্ঠ একটি সমাধান আশা করেন বলে জানিয়েছেন। এরপর তিনি ব্রাঞ্চের ভিতর প্রবেশ করে বিভিন্ন শাখার কয়েকজন ব্যাংক কর্মকর্তার সাথে মোবাইল কলে যোগাযোগ করে জানা যায়, প্রায় সকল ব্রাঞ্চে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করা ব্যাংক কর্মকর্তাদের আই ডি, ডি একটিভ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরীক্ষায় অংশগ্রহণ না করা ব্যাংক কর্মকর্তারা ব্যাংকে অবস্থান করলেও হেড অফিস থেকে কোন নির্দেশনা না আসা পর্যন্ত কোন কিছু বলতে পারছেননা বলে জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংক পটিয়া শাখা অবরুদ্ধ পুলিশের লাঠিচার্জ

আপডেট সময় : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫