Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ঈদের আগেই প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল রাঙ্গুনিয়ার ভূমিহীন ২০ পরিবার

ঈদের আগেই প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল রাঙ্গুনিয়ার ভূমিহীন ২০ পরিবার

ঈদের আগেই প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল রাঙ্গুনিয়ার ভূমিহীন ২০ পরিবার

ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ” এ প্রতিপাদ্যের আলোকে মুজিবশতবর্ষ উপলক্ষে শেখ হাসিনা সরকার ‘গৃহহীন ও ভৃমিহীন পরিবার গুলোকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে দেশব্যাপী গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করেন।

এ প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া উপজেলায় নতুন করে আরো ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন বাড়ি হস্তান্তর করা হয় ।দুই রুমের ঘরের সাথে রান্নার ঘর, গোসলখানা ও একটি করে বারান্দা রয়েছে । প্রত্যেক ঘরে জ্বলবে বৈদ্যুতিক বাতি। পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য রয়েছে টিউবওয়েল ব্যবস্থা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর পক্ষে জমিসহ কাগজপত্র তুলে দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here