ঈদে চট্টগ্রাম পর্যটন স্পটে ভিড় না করতে সিএমপির অনুরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
ঈদুল ফিতরের ছুটিতে নগরের পর্যটন স্পটগুলোতে ভিড় না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে নগরের পতেঙ্গা সী বিচ, পারকি বিচ, ফয়েসলেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম নিষিদ্ধ করা হয়েছিল। সে আদেশ এখনও বহাল রয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, করোনার সংক্রমণ ও বিস্তার রোধে ঈদুল ফিতরের ছুটিতে নগরের পর্যটন স্পটগুলোতে ভিড় না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে চট্টগ্রাম পর্যটন স্পটে ভিড় না করতে সিএমপির অনুরোধ

আপডেট সময় : ০৯:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০