উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৩টি স্থল মাইনসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
সীমান্তবর্তী উখিয়ার রেজু আমতলী এলাকা থেকে অবিস্ফোরিত তিনটি স্থল মাইনসহ এক যুবককে আটক করেছে বিজিবি। অবিস্ফোরিত মারাত্মক স্থলমাইন উদ্ধারের বিষয়টি ভাবিয়ে তুলেছে বিজিবিসহ সচেতন মহলকে।

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী লাগোয়া রাজাপালং এলাকা থেকে এই মাইন উদ্ধার করে বিজিবি। এই ঘটনায় আটক করা হয়েছে মোঃ আমির (১৮) নামে এক যুবককে। সে উখিয়া উপজেলার ডেইলপাড়া গ্রামের মেহের আলীর ছেলে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি অবিস্ফোরিত মাইনসহ এক যুবক জিরো পয়েন্ট (৩৯ নং পিলার) এর দিকে যাওয়ার পথে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিওপির সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে বিজিবির সদস্যরা ওই যুবককে আটক করে। পরে তার কাছ থেকে তিনটি স্থল মাইন উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বাবুল বান্তি চাকমা জানান, রেজু আমতলী এলাকার পশ্চিমে রাজাপালং এলাকা থেকে তিনটি মাইনসহ এক যুবকে আটক করেছে বিজিবি। ওই যুবক কি জন্য কার কাছ থেকে এই মরনাস্ত্র বহন করছিল তা এখনো জানাযায়নি।

এ প্রসঙ্গে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইন সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আটক মোঃ আমির বহনকারী ছিলেন। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৩টি স্থল মাইনসহ যুবক আটক

আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০