উখিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০ ৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফির বিলের হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন মেরিন ড্রাইভ বীচ এলাকা থেকে অজ্ঞাত নামা এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জু জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় ঘটনার আসল রহস্য বের করার জন্য চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০