উখিয়ায় অবৈধ সিম কার্ড বিক্রির অভিযোগে রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

আটক মোহাম্মদ যুবায়ের (৩২) উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৫ ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এপিবিএন-এর কক্সবাজারস্থ ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান বলেন, ‘শনিবার সকালে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাগঘোনা বাজারে রাস্তার উপর অবৈধভাবে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির খবরে এপিবিএন-এর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭০টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় অবৈধ সিম কার্ড বিক্রির অভিযোগে রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০