উখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তারকৃত যুবকের নাম জাফর আলম (২০)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কুতুপালং বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কুতুপালং বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সামনে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের ‍উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জাফর আলম নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক সাড়ে ৯৯ লাখ টাকা মূল্যের ১৯ হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেখ সাদী আরও জানান, জিজ্ঞাসাবাদে জাফর আলম দীর্ঘদিন ধরে ইয়াবা কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। পরে তাকে ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০