উখিয়ায় ঘাতক মায়ের হাতে শিশুপুত্র খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা এক মায়ের দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত হয়েছে তিন বছরের এক শিশু। নিহত শিশুর নাম লাদিব ইসলাম আরিয়ান।
পুলিশ জাহানারা বেগম (২৩) নামের ঘাতক মাকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক মা জাহানারা অসংলগ্ন আচরণ করছে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া পালং গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে, রশিদ আহমদ নামের একজন রোহিঙ্গা তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ওই গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকে। সাগরে মাছ ধরার কাজ করে রোহিঙ্গা রশিদ আহমদ। রশিদ আহমদের একাধিক স্ত্রী থাকার কারণে পারিবারিক অশান্তি রয়েছে দীর্ঘদিন ধরে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার মর্জি জানিয়েছেন,সকালে ধারালো দা দিয়ে নিজের শিশুপুত্র সন্তানকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক মাকে আটক করেছে। রোহিঙ্গা রশিদ আহমদ এ সময় ঘরে অনুপস্থিত ছিলেন।

থানার ওসি বলেন, পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় ঘাতক মায়ের হাতে শিশুপুত্র খুন

আপডেট সময় : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০