উখিয়ায় পাচারকালে ৭ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ১০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। ১৭ মার্চ সকাল ১১টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের পুর্ব পাশে বরইতলী সংযোগ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য মো: সরওয়ার কামাল বাদশা। তবে পাচারকারী সিএনজি চালক পাতাবাড়ি এলাকার মো: কালুর ছেলে মো: সেলিম গাড়ী নিয়ে দ্রুত পালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আটককৃত রোহিঙ্গারা হলো মো: আমির হোছনের ছেলে নবী হোছন (২৫), আবুল কালামের ছেলে নুরুল আলম (২৩), ছৈয়দ উল্লাহ’র ছেলে শওকত উল্লাহ (২৫), নুরুল বশরের ছেলে মো: রিদুয়ান, আবু সৈয়দের ছেলে মো: ছাদেক (২৭), মো: সিদ্দিকের ছেলে সৈয়দ আলম (৪০), সুলতান আহমদের ছেলে মো: সেলিম, মোঃ সাকের।

আটককৃত রোহিঙ্গাদের বিষয়ে উখিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবদুল খালেক বলেন, ওরা স্থানীয়দের বাড়ি-ঘরে দিনমজুরের কাজ করতে যাচ্ছিল। তাদের থানা হেফাজতে আটক করে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, মুজিববর্ষের ব্যস্ততার কারণে আটককৃত রোহিঙ্গাদের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় পাচারকালে ৭ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০