উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে উখিয়ায় সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর উখিয়া কেন্দ্রিয় জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে উখিয়া আদালত ভবন চত্বর হয়ে ঘুরে স্টেশন জামে মসজিদ সংলগ্ন ভূমি অফিসে সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

এতে বক্তব্য রাখেন উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুফতী রিদওয়ানুল কাদির, উখিয়া স্টেশন জামে মসজিদের খতীব মাওলানা মুজিবুর রহমান, উখিয়া ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা জাফর আলম, হাফেজ মাওলানা নজির আহমদ, হাফেজ নুরুল আমিন প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা কারী কামাল আহমদ।

এসময় বক্তারা বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কটের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান। সেই সাথে তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দার পাশাপাশি অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা জুতাপেটা করে দাহ করেন মুসলিম তৌহিদী জনতা।

সমাবেশে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি, স্কুল,কলেজ পড়ুয়া ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০