উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. সাদেক (২২)।

বিজিবির দাবি, নিহত সাদেক রোহিঙ্গা মাদক কারবারি। তিনি বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এসময় মো. সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো. সাদেক নিহত হয়।

এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

আপডেট সময় : ১১:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০