উখিয়ায় বেপরোয়া পিকআপের চাপায় প্রাণ গেলো বৃদ্ধের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির পিকআপের চাপায় পথচারী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টায় উপজেলার কেন্দ্রীয় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. লোকমান হাকিম (৮০) উখিয়ার ঘিলাতলী এলাকার বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই পিকআপ পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।










