উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মিস্টিবনসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়ার কোটবাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৯ নভেম্বর) উখিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

অভিযানকালে উখিয়া কোর্ট বাজার এলাকার মিস্টিবন কে মূল্য তালিকা না রাখা, নোংরা পরিবেশ, পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকার অপরাধে ১০ হাজার টাকা, আল কাউসার রেস্টুরেন্ট কে মূল্য তালিকা না রাখা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ৩ হাজার টাকা ও শাহ জাকারিয়া হোটেল কে মূল্য তালিকা না রাখা এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে এস কে ক্যাবল নেটওয়ার্ক কে মূল্য তালিকা না রাখা ও অনুমোদন বিহীন ইন্টারনেট ব্যবসা পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযানকালে ব্যাবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা ও অনুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে মিস্টিবনসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০