উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিওকর্মীকে কুপিয়েছে রোহিঙ্গা যুবক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এর লার্নিং সেন্টারে কর্মরত এক শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে রোহিঙ্গা যুবক।

মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে ক্যাম্প-২ ওয়েস্ট এর ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম ডেইজি বড়ুয়া।

মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার বলেন, মাদকাসক্ত এক রোহিঙ্গা যুবক হঠাৎ লার্নিং সেন্টারে ঢুকে ডেইজিকে এলোপাতাড়ি কোপায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাস্পাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে।

তিনি জানান আরও, ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্প ইনচার্জকে অবহিত করা হয়েছে। মুক্তি কক্সবাজার এর পক্ষ থেকে আহত শিক্ষিকার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে৷ এই ঘটনায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত বলে জানতে পেরেছি। প্রথমে সে বউকে পিটিয়েছে। এরপর ওই শিক্ষিকাকে সামনে পেয়ে কুপিয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশেকুর রহমান বলেন, ওই শিক্ষিকার পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। তাঁর অবস্থা এখনও শংকামুক্ত নয়।

জানা যায় আহত ডেজি বড়ুয়া কুতুপালং সাধন বড়ুয়ার মেয়ে এবং মুক্তি নামক একটি বেসরকারি এনজিও সংস্থায় ক্যাম্পে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

এই দেশে আশ্রিত রোহিঙ্গাদের এমন হিংস্রতায় স্থানীয় বাসিন্দাদের জীবন সর্বদা অনিরাপদ ও শঙ্কিত মনে করছে সুশীল সমাজ তাই তারা মনে করে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা উচিত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিওকর্মীকে কুপিয়েছে রোহিঙ্গা যুবক!

আপডেট সময় : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২