Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফেলতি সহ্য করা হবে না

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফেলতি সহ্য করা হবে না

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফেলতি সহ্য করা হবে না

শাহাদাত হোসাইন জুনাঈদী, চট্টগ্রাম :
জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বোয়ালখালী পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম ইয়াসমিন পারভীন তিবরিজী।

সোমবার বিকালে বোয়ালখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের করের টাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। প্রতিটি প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফেলতি সহ্য করা হবে না। প্রকল্পের সুফল যেন জনগণ পায় সেদিকে নজর রাখতে হবে।

পরে তিনি কধুরখীল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং এলজিএসপির অর্থায়নে বাস্তবায়িত এলাকার করিম উদ্দীন শাহ সড়ক এবং সিল্টু চরণ সড়ক’সহ দু’টি সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here