একদিনে আরো ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৭১ জনে। গত ২৪ ঘণ্টায় আরো তিন হাজার ১৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৮৭ হাজার ৫২০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৮ হাজার ৭৩০ জন।

রোববার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৯০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এখন পর্যন্ত পাঁচ লাখ এক হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ১৪১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ।

ডা. নাসিমা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং পাঁচ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।

তিনি জানান, অঞ্চল বিবেচনায় এদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, সিলেট বিভাগের দুই জন, ময়মনসিংহ বিভাগের একজন, রংপুর বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন। ২৭ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৭৫৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯৪ জন। এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৫২৩ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৭৯২ জনকে। এখন পর্যন্ত তিন লাখ ২০ হাজার ৪৩৬ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৭৬৩ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন দুই লাখ ৫৮ হাজার ৬২২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৬১ হাজার ৮১৪ জন।
©ইন্ডিপেন্ডেন্ট টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একদিনে আরো ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১ জন

আপডেট সময় : ০৩:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০