একরাতে ১০টি গরু ছাগল চুরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের তিনটি বাড়ী হতে ১০ টি গরু-ছাগল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

রোববার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এক রাতে তিন বাড়ীর গোয়ালঘর থেকে ৪টি গাভী, ৩টি বাছুর, ২টি ষাঁড় ও ১টি ছাগল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে কোনো এক সময় সারোয়াতলীর খন্দকার পাড়ার ইসমাইল মিয়াজীর উন্নত জাতের ২টি গাভী ও ২টি বাছুর গোয়াল ঘর থেকে নিয়ে গেছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য ৩লাখ ৫০হাজার টাকা হবে।

একই সময়ে একই এলাকার মাওলানা আবদুল হালিম শাহ বাড়ীর মাওলানা জামাল উদ্দিন হোসাইনের ১টি গাভী, ১টি বাছুর ও ১টি ছাগল নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১লাখ ৫০ হাজার টাকা হবে।

এছাড়া একই ইউনিয়নের বেঙ্গুরা মোনাফ চৌধুরী বাড়ীর নুরুল আলমের ১টি গাভী ও ২টি ষাঁড় নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২লাখ ৫০ হাজার টাকা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান,সংঘবদ্ধ চোরের দল এসব গরু-ছাগল গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চুরি করেছে। তারা এ ঘটনায় গাড়ী ব্যবহার করেছে বলে ধারণা করছি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, রবিবার দিবাগত রাতে প্রচুর কুয়াশা ছিলো। যার কারণে সংঘবদ্ধ চোরের এ সুযোগকে কাজে লাগিয়েছে। যদিও পুলিশ টহলে ছিলো। চুরি হওয়া গরু -ছাগল উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একরাতে ১০টি গরু ছাগল চুরি!

আপডেট সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১