এক বিরল ‘ব্লাড মুন’ এর দর্শন পেতে চলছে বিশ্ব!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার, বিশেষ প্রতিনিধি:
বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর)। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এটি। এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়। আংশিক চন্দ্রগ্রহণ। টানা তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে স্থায়ী হবে এই আংশিক চন্দ্রগ্রহণ।

আগামীকাল শুক্রবার পূর্ণিমার দিনেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এ সময় চাঁদের রং হবে প্রায় রক্তিম লাল। তাই রঙের কারণে এর নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা ৩৪ মিনিট থেকে শুরু হয়ে এই চন্দ্রগ্রহণ শেষ হবে বিকাল ৫টা ৩৩ মিনিটে।তবে এই শতাব্দীতে আর এতটা সময় ধরে বিশেষ এই ব্লাড মুন দেখা সম্ভব হবে না।

খণ্ডগ্রাস চূডা়ন্ত মুহূর্তে পৌঁছাবে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ৩টার দিকে। তবে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখার সুযোগ হবে না। পূর্ণিমার চাঁদের আকারের চেয়ে কিছুটা ছোট হবে শুক্রবারের চাঁদ। পৃথিবীর ছায়ায় সেই চাঁদের ৯৭.৪ শতাংশই ঢাকা পড়ে যাবে। ফলে, আক্ষরিক অর্থে খণ্ডগ্রাস হলেও শুক্রবারের চন্দ্রগ্রহণ অনেকটাই হবে পূর্ণগ্রাসের মতো।

আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি আগামীকাল শুক্রবার দেখা যাবে চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাওসহ গোটা পূর্ব এশিয়ায়।

সুত্রমতে জানা যায়,শেষবার ১৪৪০ সালে এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা গেছে। ২০২১-এর ১৯ নভেম্বরের ৬৪৮ বছর পর ফের দেখা যাবে এই ধরনের চন্দ্রগ্রহণ। সালটা হবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক বিরল ‘ব্লাড মুন’ এর দর্শন পেতে চলছে বিশ্ব!

আপডেট সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১