এমপি খালেকুজ্জামানের নামফলক গুঁড়িয়ে দেয়ায় সাবেক এমপি কাজলের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি,
রাতের আঁধারে রামু বাইপাস খালেকুজ্জামান চত্বরের সাবেক এমপি মরহুম খালেকুজ্জামানের নামফলক গুঁড়িয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।

কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, প্রতিহিংসা পরায়ণে একজন সাবেক জনপ্রিয় এমপি ও শ্রদ্ধাভাজন জনপ্রতিনিধির নাম ফলক মুছে দেয়া অপরাজনীতি, হীনমন্যতা বরং কাপুরুষিতা ছাড়া কিছু নয়।

এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, রাতের আধারে সন্ত্রাসীদের দিয়ে খালেকুজ্জামান চত্বরের নাম ফলক গুঁড়িয়ে দেয়া অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ।

তিনি বলেন, নাম ফলক গুঁড়িয়ে দিলেও সদর-রামু বাসীর হৃদয় থেকে আমাদের অগ্রজ নেতা মরহুম খালেকুজ্জামানের নাম কখনোই মুছে ফেলা যাবে না। তিনি অবিলম্বে নামফলকের সাইনবোর্ড পুনঃস্থাপন করার জোর দাবি জানান।

এদিকে রামু বাইপাস খালেকুজ্জামান চত্বর থেকে সাবেক এমপি মরহুম খালেকুজ্জামানের নামফলক গুঁড়িয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মরহুম এড খালেকুজ্জামান স্মৃতি পরিষদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি খালেকুজ্জামানের নামফলক গুঁড়িয়ে দেয়ায় সাবেক এমপি কাজলের নিন্দা

আপডেট সময় : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০