কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী গড়তে কাজ করচ্ছে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ ৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবি তাজুল ইসলাম বলেছেন, আধুনিক পর্যটন নগরী হিসাবে কক্সবাজারকে সাজাতে যা যা করা প্রয়োজন তা সবই করা হবে। সেই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, কক্সবাজারে পরিকল্পনা ভিত্তিক উন্নয়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্টার প্ল্যান তৈরি করতে বলেছেন। সে মাস্টার প্ল্যান তৈরীর কাজ যথা শীঘ্র সম্ভব শুরু করা হবে।

কক্সবাজারের জাতীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে কক্সবাজারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক মতবিনিময় সভায় জনপ্রতিনিধিদের বিভিন্ন আবেদন ও দাবি দাওয়ার জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবি তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ও সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

কক্সবাজার শহরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজারের সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবি তাজুল ইসলামকে নগরীর চাবি উপহার ও সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে শুভেচ্ছা উপহার দেন কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সেসময় মতবিনিময় সভায় কক্সবাজার জেলার সকল জনপ্রতিনিধিদের কথা মন্ত্রী ও সিনিয়র সচিব মনোযোগ সহকারে শুনে তা পূরণ করা হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী গড়তে কাজ করচ্ছে সরকার

আপডেট সময় : ০৬:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০